সারাদেশ
শার্শা সীমান্তে সাড়ে ১৭ লাখ টাকার কারেন্ট জালসহ নছিমন আটক
প্রতিনিধি
কামাল হোসেন:

শার্শা সীমান্তে সাড়ে ১৭ লাখ টাকার কারেন্ট জালসহ নছিমন আটক
যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে ১৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৩১০ কেজি কারেন্ট জাল ও একটি নছিমন আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে উপজেলার কায়বা সীমান্তে অভিযান চালিয়ে এসব মালামাল আটক করা হয়।
খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান বন্ধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
