ঢাকা, বাংলাদেশ || রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
সারাদেশ

বেনাপোলে মানুষের সাড়ায় বাড়ছে মেয়র পদপ্রার্থী ইমদাদের ব্যস্ততা

প্রতিনিধি

কামাল হোসেন:

২৯ আগস্ট, ২০২৬
বেনাপোলে মানুষের সাড়ায় বাড়ছে মেয়র পদপ্রার্থী ইমদাদের ব্যস্ততা

বেনাপোলে মানুষের সাড়ায় বাড়ছে মেয়র পদপ্রার্থী ইমদাদের ব্যস্ততা

একদিনের গণসংযোগ শেষ, পরদিন আবার একই পথে। মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে বেনাপোল পৌরসভার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে ছুটে চলেছেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ।

শনিবার (২৯ আগস্ট) সাদিপুরে গণসংযোগের তৃতীয় দিনেও সকাল থেকে মানুষের সঙ্গে মতবিনিময়ে ব্যস্ত সময় কাটিয়েছেন তিনি।

বেনাপোল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাদিপুরের আংশিক এলাকায় এদিন গণসংযোগ করেন ইমদাদ। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি এলাকার বিভিন্ন সমস্যা, নাগরিক সুবিধা ও উন্নয়ন-প্রত্যাশার কথা শোনেন তিনি। এ সময় নিজের উন্নয়ন ভাবনা তুলে ধরে পৌরবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন।

টানা কয়েকদিনের গণসংযোগে পৌরসভার একাধিক ওয়ার্ডের মানুষের কাছে পৌঁছানোর পর এখন ১ নম্বর ওয়ার্ডের সাদিপুরে চলছে তাঁর ধারাবাহিক কর্মসূচি।

গত ২৭ আগস্ট থেকে সাদিপুরে শুরু হওয়া গণসংযোগের তৃতীয় দিনে ইমদাদ স্থানীয় মানুষের সঙ্গে আরও নিবিড়ভাবে মতবিনিময় করেন।

গণসংযোগকালে ইমদাদুল হক ইমদাদ বলেন, মানুষের কথা শুনেই এলাকার উন্নয়নের প্রয়োজনীয়তা বোঝা যায়। তাই নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে তিনি মানুষের কাছে যাচ্ছেন এবং তাদের প্রত্যাশা জানার চেষ্টা করছেন।

বেনাপোলকে আধুনিক, পরিচ্ছন্ন, নিরাপদ ও পরিকল্পিত সীমান্ত শহর হিসেবে গড়ে তুলতে পৌরবাসীকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, বেনাপোলের মতো গুরুত্বপূর্ণ সীমান্ত ও স্থলবন্দরনগরীর নাগরিক সেবা আরও গতিশীল করা প্রয়োজন। সুযোগ পেলে রাস্তাঘাট, পরিচ্ছন্নতা ও অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি মাদক, দুর্নীতি ও অপরাধমুক্ত পরিবেশ গড়ে তোলাকে গুরুত্ব দেওয়া হবে।

ইমদাদুল হক ইমদাদ যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব।

সাদিপুরে তৃতীয় দিনের গণসংযোগে তাঁর সঙ্গে ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি শাহাবুদ্দিন ও শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, কৃষিবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, বিএনপি নেতা তাইজুল ইসলাম বকুল, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়ার আলী, ৬ নম্বর ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম, বিএনপি নেতা আজগর আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, ইয়াসিন মোড়ল লাফু, আশরাফুজ্জামান মির্জা, সদস্য মফিজুর রহমান, যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ, পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল, তুহিন হোসেন, আতিকুর জামান সনি, সদস্য মহাসিন আলম, যুবনেতা মনির হোসেন ও রাসেল আহমেদ, শ্রমিক নেতা আহমদ আলীসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

শেয়ার করুন

বেনাপোলে মানুষের সাড়ায় বাড়ছে মেয়র পদপ্রার্থী ইমদাদের ব্যস্ততা | সীমান্তের খবর