ঢাকা, বাংলাদেশ || রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
সারাদেশ

বেনাপোল সীমান্তে প্রায় ১০ লক্ষ টাকার চোরাচালানি পণ্য জব্দ

প্রতিনিধি

কামাল হোসেন :

৩০ আগস্ট, ২০২৬
বেনাপোল সীমান্তে প্রায় ১০ লক্ষ টাকার চোরাচালানি পণ্য জব্দ

বেনাপোল সীমান্তে প্রায় ১০ লক্ষ টাকার চোরাচালানি পণ্য জব্দ

যশোরের বেনাপোল সীমান্তে বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৯ লাখ ৫৯ হাজার ৬৮০ টাকা।

রবিবার (৩০ আগস্ট) সীমান্তের বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের বিজিবি সদস্যরা পৃথকভাবে এসব পণ্য জব্দ করে।

বিজিবি এক প্রেস ব্রিফিংয়ে জানায়, অভিযানে ভারতীয় ৮০টি শাড়ি, ৯৭ কেজি ফুসকা, আড়াই কেজি জিরা, ৪৭টি চকলেট, ৩ কেজি কিসমিস, ৪ প্যাকেট সনপাপড়ি, ৯টি চাটনি, ৬ প্যাকেট পেস্তাবাদাম এবং ৪৪৩টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচারকারী চক্রের সদস্যদের আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন