ঢাকা, বাংলাদেশ || রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
সারাদেশ

শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

প্রতিনিধি

শহিদুজজামান উজ্জ্বল:

৩০ আগস্ট, ২০২৬
শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

শার্শায় বিশেষ অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আলামিন নামে এক পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

যশোরের শার্শায় বিশেষ অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আলামিন নামে এক পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৩০ আগস্ট) শার্শা থানাধীন পাঁচভূলট দক্ষিণপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি আলামিন শার্শা থানার পাঁচভূলট গ্রামের দক্ষিণপাড়ার হযরত আলীর ছেলে।

পুলিশ জানায়, শার্শা থানার এসআই শরিফুল ইসলাম ও এএসআই আবুল কাশেমের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় এসসি নং-২৯৯/২০ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি আলামিনকে গ্রেপ্তার করা হয়।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানান, গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়া শেষে রবিবার সকালে তাকে বিজ্ঞ যশোর আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন