ঢাকা, বাংলাদেশ || রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ

শার্শায় ভারতীয় মাদক সিরাপসহ আটক ১

প্রতিনিধি

কামাল হোসেন:

শার্শায় ভারতীয় মাদক সিরাপসহ আটক ১

শার্শা সীমান্তে ৮৫ বোতল ভারতীয় উইনিক্স সিরাপসহ রওশন আলী (৫৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

যশোরের শার্শা সীমান্তে ৮৫ বোতল ভারতীয় মাদক উইনিক্স সিরাপসহ রওশন আলী (৫৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (২৭ সেপ্টেম্বর) ভোর ৪টা ২৫ মিনিটের দিকে রুদ্রপুর সীমান্ত থেকে তাকে আটক করা হয়।

আটক রওশন আলী যশোর জেলার শার্শা থানার গোগা গ্রামের মৃত নাসির উদ্দিনের ছেলে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় রুদ্রপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে ৮৫ বোতল ভারতীয় উইনিক্স সিরাপসহ রওশন আলীকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটক ব্যক্তিকে শার্শা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন