ঢাকা, বাংলাদেশ || সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ

শার্শায় ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার

প্রতিনিধি

কামাল হোসেন:

শার্শায় ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার

যশোরের শার্শায় ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ ওয়াসিম (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

যশোরের শার্শায় ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ ওয়াসিম (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২৭ সেপ্টেম্বর) রাত ১১টা ১৫ মিনিটের দিকে শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের গোপিনাথপুর গ্রামে আব্দুল আওয়াল অটিস্টিক স্কুলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ওয়াসিম যশোর জেলার শার্শা থানার ডিহি ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের মোবারক হোসেন ব্যাপারীর ছেলে।

পুলিশ জানায়, শার্শা থানার এসআই শেখ আল আমিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে ডিহি ইউনিয়নের গোপিনাথপুর গ্রামে আব্দুল আওয়াল অটিস্টিক স্কুলের সামনে গোড়পাড়া-কাশিপুর পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজত থেকে জব্দতালিকা অনুযায়ী ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানান, এ ঘটনায় শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে। সোমবার সকালে গ্রেপ্তার আসামিকে যশোর আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন