শার্শায় গাঁজাসহ ভ্যানচালক গ্রেপ্তার
প্রতিনিধি
শহিদুজজামান উজ্জ্বল:

শার্শায় ৩০০ গ্রাম গাঁজাসহ সহিদুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
যশোরের শার্শায় ৩০০ গ্রাম গাঁজাসহ সহিদুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৩৫ মিনিটের দিকে শার্শা থানাধীন চটকাপোতা এলাকায় উপজেলা কলেজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার সকালে তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার সহিদুল ইসলাম যশোর জেলার বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার এসআই শেখ জাহিদুল আলম, এএসআই রমজান আলী, এএসআই আতাউর রহমানসহ সঙ্গীয় ফোর্স চটকাপোতা এলাকায় চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় সন্দেহভাজন সহিদুল ইসলামকে আটক করে তল্লাশি চালানো হয়। পরে তার হেফাজত থেকে ৩০০ গ্রাম গাঁজা ও একটি ব্যাটারিচালিত তিন চাকার পুরোনো ভ্যান উদ্ধার করা হয়।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানান, এ ঘটনায় শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে। সোমবার সকালে গ্রেপ্তার আসামিকে যশোর আদালতে পাঠানো হয়েছে।
