ঢাকা, বাংলাদেশ || সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ

শার্শায় পুলিশের অভিযানে যুবলীগ নেতা হযরত আলী গ্রেপ্তার

প্রতিনিধি

কামাল হোসেন:

শার্শায় পুলিশের অভিযানে যুবলীগ নেতা হযরত আলী গ্রেপ্তার

শার্শায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় যুবলীগ নেতা হযরত আলী (৫৫) গ্রেপ্তার হয়েছে।

যশোরের শার্শায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় যুবলীগ নেতা হযরত আলী (৫৫) গ্রেপ্তার হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৩টা ১০ মিনিটের দিকে উপজেলার ফুলসার গ্রামের নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে শার্শা থানা পুলিশ।

পুলিশ জানায়, তিনি ডিহি ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের সাবেক দপ্তর সম্পাদক ছিলেন।

গ্রেপ্তার হযরত আলী যশোরের শার্শা থানার ডিহি ইউনিয়নের ফুলসার (মাঝেরপাড়া) গ্রামের মৃত জয়নাল আবেদীন বেপারীর ছেলে।

পুলিশ জানায়, শার্শা থানার এসআই আশীষ সরকার, এএসআই আজমুল হুদা মিঠুসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানার এফআইআর নং-২৩, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬; জিআর নং-৩০২, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬; বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫(ডি) ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৪/৬ ধারায় মামলাটি দায়ের করা হয়। ওই মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে হযরত আলীকে গ্রেপ্তার করা হয়েছে।

শার্শা থানার অফিসার ইনচার্জ ওসি শামিমুল হক জানান, গ্রেপ্তার আসামিকে সোমবার যথাযথ পুলিশ প্রহরায় যশোর আদালতে পাঠানো হয়েছে। শার্শা থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন