ঢাকা, বাংলাদেশ || বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
সারাদেশ

বেনাপোলে পুলিশের অভিযানে আ'লীগের দুই নেতাকর্মীসহ গ্রেপ্তার ৫

প্রতিনিধি

কামাল হোসেন:

বেনাপোলে পুলিশের অভিযানে আ'লীগের দুই নেতাকর্মীসহ গ্রেপ্তার ৫

বেনাপোলে পুলিশের অভিযানে আ'লীগের দুই নেতাকর্মীসহ গ্রেপ্তার ৫

যশোরের বেনাপোলে পুলিশের পৃথক অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকর্মীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুজন পুরোনো মামলার এবং তিনজন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।

বুধবার (৪ নভেম্বর) বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, যশোরের বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের সুলতান আহমেদ ওরফে বাবু মেম্বারের ছেলে সাকিব আহম্মেদ (৩০), দক্ষিণ বারপোতা গ্রামের মৃত মোসলেম আলীর ছেলে জাহিদুল ইসলাম ডালিম (৪৭), ভবেরবেড় গ্রামের রফিকুল ইসলামের ছেলে রেহান (২৮), সাদিপুর গ্রামের মশিয়ার রহমানের ছেলে জুলমিরাজ হোসেন ওরফে জুলমিরাদ রহমান (২৯) এবং বড় আঁচড়া গ্রামের কাজল আলীর ছেলে কুদ্দুস (২৪)।

পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের মধ্যে সাকিব আহম্মেদ কার্যক্রম নিষিদ্ধ বেনাপোল পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং জাহিদুল ইসলাম ডালিম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্য। অপর তিনজন বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার পাঁচজনকে বুধবার পুলিশি পাহারায় বিধি অনুযায়ী যশোর আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন