সারাদেশ
শার্শার গোগা সীমান্তে ৪৮৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ
প্রতিনিধি
শহিদুজজামান উজ্জ্বল:

শার্শার গোগা সীমান্তে ৪৮৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ
যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে ৪৮৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাত ১টা ৫০ মিনিটের দিকে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) অধীনস্থ গোগা বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব সিরাপ জব্দ করেন।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত দিয়ে চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোগা সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৪৮৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়।
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
