ঢাকা, বাংলাদেশ || বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
সারাদেশ

বেনাপোল সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

প্রতিনিধি

শহিদুজজামান উজ্জ্বল:

বেনাপোল সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

বেনাপোল সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৪ নভেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধীনস্থ বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৫৫টি শাড়ি, ১১৭টি কম্বল, ১০টি চাদর, সাড়ে ৩ কেজি জিরা, ৯ প্যাকেট ফুসকা, সাড়ে ৩ কেজি কিসমিস, ৪০টি চাটনি ও ৩ হাজার ২৭১টি প্রসাধনসামগ্রী। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৭ লাখ ৫৪ হাজার ৬০০ টাকা।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য পাচার রোধে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।

শেয়ার করুন