ঢাকা, বাংলাদেশ || শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
সারাদেশ

শার্শার পল্লী থেকে দেশীয় তৈরি ওয়ান শুটার পিস্তল উদ্ধার

প্রতিনিধি

কামাল হোসেন :

শার্শার পল্লী থেকে দেশীয় তৈরি ওয়ান শুটার পিস্তল উদ্ধার

শার্শার পল্লী থেকে দেশীয় তৈরি ওয়ান শুটার পিস্তল উদ্ধার

যশোরের শার্শার পল্লী থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি একটি ওয়ান শুটার পিস্তল উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৯টা ৩৫ মিনিটের দিকে শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়নের শিকারপুর আমতলা মোড় ব্রিজের প্রায় ১০০ গজ পশ্চিমে একটি ধানক্ষেত থেকে পিস্তলটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার এসআই আশীষ সরকার ও এসআই শেখ আল আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে শিকারপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। পরে ওই এলাকার একটি ধানক্ষেত থেকে তাদের ফেলে যাওয়া পুরোনো দেশীয় তৈরি ওয়ান শুটার পিস্তলটি উদ্ধার করা হয়।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানান, এ ঘটনায় অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে শার্শা থানায় একটি মামলা করা হয়েছে। তাদের পরিচয় শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন