শার্শায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার
প্রতিনিধি
শহিদুজজামান উজ্জ্বল:

যশোরের শার্শায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে মিজানুর রহমান গহর (৬৫) নামে এক নরপশু শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ।
যশোরের শার্শায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে মিজানুর রহমান গহর (৬৫) নামে এক নরপশু শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ মে) সকালে তাকে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।
আটককৃত মিজানুর রহমান গহর যশোর জেলার শার্শা উপজেলার একঝালা গ্রামের মৃত লুৎফার রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী জুয়েল রানার স্ত্রী স্মৃতি বেগম (৩৩) গত ৯ মে ২০২৫ তারিখ শার্শা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(১) ধারায় মামলা নং-২৪ রুজু করেন।
পরে যশোর জেলা পুলিশ সুপারের নির্দেশনায় আসামিকে গ্রেফতারে অভিযান শুরু করে শার্শা থানা পুলিশ। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে এসআই আনিসুর রহমান র্যাবের সহযোগিতায় যৌথ অভিযান পরিচালনা করে বুধবার (২১ মে) বিকেল সাড়ে ৩টার দিকে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার পলানপুর এলাকা থেকে অভিযুক্ত মিজানুর রহমান গহরকে গ্রেফতার করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ এপ্রিল ২০২৬ রাত আনুমানিক ১০টার দিকে স্মৃতি বেগমের স্বামী বাড়িতে না থাকার সুযোগে শ্বশুর মিজানুর রহমান গহর তাকে বাড়ির পেছনের কলা বাগানে নিয়ে যায়। সেখানে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে তাকে পশুর মতো জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানিয়েছেন, বৃহস্পতিবার (২২ মে) সকালে আটককৃত আসামীকে বিজ্ঞ যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।
