ঢাকা, বাংলাদেশ || শনিবার, ২২ আগস্ট, ২০২৬
সারাদেশ

শার্শা সীমান্তে ৩৪৫ বোতল উইনিক্স মাদক সিরাপ জব্দ

প্রতিনিধি

কামাল হোসেন:

২৩ মে, ২০২৬
শার্শা সীমান্তে ৩৪৫ বোতল উইনিক্স মাদক সিরাপ জব্দ

যশোরের শার্শা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩৪৫ বোতল মাদকদ্রব্য উইনিক্স সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

যশোরের শার্শা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩৪৫ বোতল মাদকদ্রব্য উইনিক্স সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২২ মে) খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবির অধীনস্থ কায়বা বিওপি সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে এসব সিরাপ জব্দ করে।

খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় কায়বা বিওপির সদস্যরা অভিযান চালিয়ে ৩৪৫ বোতল উইনিক্স সিরাপ জব্দ করতে সক্ষম হয়।

জব্দকৃত সিরাপের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৩৮ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

শেয়ার করুন