শার্শায় পুলিশের অভিযানে ৫ সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৬
প্রতিনিধি
শহিদুজজামান উজ্জ্বল:

শার্শায় পুলিশের অভিযানে ৫ সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৬
যশোরের শার্শা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে পাঁচজন সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শার্শা থানা পুলিশ জানায়, সোমবার (১৩ জুলাই) থানার বিভিন্ন এলাকায় পৃথক তিনটি বিশেষ অভিযান পরিচালনা করেন এসআই আশীষ সরকার, এসআই মো. সবুজ গাজী, এসআই গোরাচাঁদ দাশ, এসআই চঞ্চল কুমার বিশ্বাস এবং এএসআই মো. লাভলু মিয়া। অভিযানে পাঁচজন সাজা ও পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, শার্শার বাগআঁচড়া সাতমাইল মাঠপাড়ার বিল্লাল গাজীর ছেলে মো. দুরজয় গাজী, বাগআঁচড়া উত্তরপাড়ার মৃত রমজান মোল্ল্যার ছেলে মো. কুরমান মোল্ল্যা, একই এলাকার মৃত জুড়ান গাজীর ছেলে মো. কদর আলী, মৃত দীন আলীর ছেলে মো. আনছার আলী, গাতিপাড়া বুরুজবাগানের মৃত লুৎফর রহমানের ছেলে মো. ওলিয়ার রহমান এবং যাদবপুর এলাকার মৃত হাকিম মোড়লের ছেলে মো. রেজাউল করিম (৪০)।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে পাঁচজন বিভিন্ন মামলার সাজা ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। অভিযান শেষে তাদের যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
