ঢাকা, বাংলাদেশ || শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
সারাদেশ

যশোরে প্রায় ৪কোটি টাকার ১ কেজি ৭৮০ গ্রাম ওজনের ১৫টি স্বর্ণের বারসহ ৩ পাচারকারী আটক

প্রতিনিধি

কামাল হোসেন :

যশোরে প্রায় ৪কোটি টাকার ১ কেজি ৭৮০ গ্রাম ওজনের ১৫টি স্বর্ণের বারসহ ৩ পাচারকারী আটক

যশোরে প্রায় ৪কোটি টাকার ১ কেজি ৭৮০ গ্রাম ওজনের ১৫টি স্বর্ণের বারসহ ৩ পাচারকারী আটক

যশোরে প্রায় ৪কোটি টাকা মূল্যের ১ কেজি ৭৮০ গ্রাম ওজনের ১৫টি স্বর্ণের বারসহ তিন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে একটি প্রাইভেট কার, রুপা, মোবাইল ফোন, হাতঘড়ি ও নগদ টাকা জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৪টার দিকে যশোর-নড়াইল মহাসড়কে ৪৯ বিজিবির ১ নম্বর গেটের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

আটক ব্যক্তিরা হলেন- সাতক্ষীরা জেলার কলারোয়া থানার সোনাবাড়ীয়া ডাকঘরের ভাদিয়ালী গ্রামের আনোয়ার আলীর ছেলে হাবিবুর রহমান (২৫), একই থানার কেঁড়াগাছি ডাকঘরের কেঁড়াগাছি গ্রামের আবুল কালামের ছেলে সুমন হোসেন (২৩) এবং কলারোয়া থানার হিজলদী ডাকঘরের সুলতানপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে হেদায়রু রহমান (৩৮)।

বিজিবি জানায়, আটক ব্যক্তিদের শরীরে বিশেষভাবে লুকানো অবস্থায় ১৫টি স্বর্ণের বার পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিলেন।

জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ১ কেজি ৭৮০ গ্রাম ওজনের ১৫টি স্বর্ণের বার, যার মূল্য ৩ কোটি ৫৬ লাখ টাকা; ২৩ গ্রাম রুপা, মূল্য ৭ হাজার টাকা; একটি প্রাইভেট কার, মূল্য ৩২ লাখ টাকা; চারটি মোবাইল ফোন, মূল্য ৪৮ হাজার টাকা; দুটি হাতঘড়ি, মূল্য ৩ হাজার টাকা এবং নগদ ৩ হাজার টাকা। সব মিলিয়ে জব্দ করা মালামালের সিজার মূল্য ৩ কোটি ৮৮ লাখ ৬১ হাজার টাকা।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাদের যশোর কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, কিছুদিন ধরে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। স্বর্ণ পাচারকারী ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণসহ পাচারকারীদের আটক করা সম্ভব হচ্ছে। সীমান্তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন