ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
সারাদেশ

বেনাপোলে আওয়ামী লীগ সমর্থক নজরুল গ্রেপ্তার

প্রতিনিধি

কামাল হোসেন:

বেনাপোলে আওয়ামী লীগ সমর্থক নজরুল গ্রেপ্তার

বেনাপোলে আওয়ামী লীগ সমর্থক নজরুল গ্রেপ্তার

যশোরের বেনাপোলে নাশকতা ও ভাঙচুরসহ একাধিক অভিযোগে দায়ের করা মামলায় নজরুল ইসলাম (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তাকে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তার নজরুল ইসলাম বেনাপোল পোর্ট থানার কাগমারী গ্রামের মৃত নুরুল হুদার ছেলে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার নজরুল ইসলাম আওয়ামী লীগের একজন সক্রিয় সমর্থক। বুধবার (২৫ নভেম্বর) রাত ১০টার দিকে বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বেনাপোল পোর্ট থানার এসআই মোহাম্মদ মামুন শেখ সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

তার বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানার মামলা নম্বর ৬, তারিখ ৬ অক্টোবর ২০২৬। দণ্ডবিধি ১৮৬০-এর ১৪৩, ৪৪৮, ৩২৩, ১১৪, ৪২৭, ৩৮০ ও ৫০৬(২) ধারায় দায়ের করা মামলাটির তদন্তে পাওয়া সন্দিগ্ধ আসামি হিসেবে নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী বাবুল হোসেন জানান, গ্রেপ্তার নজরুল ইসলামকে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন