বেনাপোল সীমান্তে বিজিবি’র অব্যাহত অভিযানে চোরাচালানি পণ্য জব্দ
প্রতিনিধি
কামাল হোসেন :

বেনাপোল সীমান্তে বিজিবি’র অব্যাহত অভিযানে চোরাচালানি পণ্য জব্দ
যশোরের বেনাপোল সীমান্তে বিজিবি’র অব্যাহত অভিযানে ভারতীয় বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) ক্যাম্পের টহলদল চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।
বিজিবি জানায়, অভিযানে ভারতীয় ৩৯টি শাড়ি, ২৪টি কম্বল, ১৬টি চাদর, ১ কেজি জিরা, ১৪ প্যাকেট ফুসকা, ২ কেজি কিসমিস, ২৪২টি চকলেট, ৬১টি খাদ্যসামগ্রী এবং ৪৬৯টি প্রসাধনীসামগ্রী জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৮৭ হাজার ৬০০ টাকা।
এ বিষয়ে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচার চক্রের সদস্যদের আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ৪৯ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকাগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করে এসব চোরাচালানি পণ্য জব্দ করতে সক্ষম হচ্ছে বিজিবি।
