ঢাকা, বাংলাদেশ || বুধবার, ১৫ জুলাই, ২০২৬
সারাদেশ

শার্শায় ১১ বছরের শিশুকে ধর্ষণ মামলায় আইনের সাথে সংঘাতে জড়িত শিশু তামিম ইকবাল আটক

প্রতিনিধি

কামাল হোসেন:

১৫ জুলাই, ২০২৬
শার্শায় ১১ বছরের শিশুকে ধর্ষণ মামলায় আইনের সাথে সংঘাতে জড়িত শিশু তামিম ইকবাল আটক

শার্শায় ১১ বছরের শিশুকে ধর্ষণ মামলায় আইনের সাথে সংঘাতে জড়িত শিশু তামিম ইকবাল আটক

যশোরের শার্শায় ১১ বছরের শিশুকে ধর্ষণ মামলায় আইনের সাথে সংঘাতে জড়িত তামিম ইকবাল (১৬) নামে এক শিশুকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৫ জুলাই ২০২৬) দুপুর ০১.৪৫ ঘটিকার সময় মামলার ঘটনাস্থল শার্শার আফিল জুট মিলের স্টাফ কোয়ার্টারের ২৪নং রুম হতে তাকে আটক পূর্বক পুলিশ হেফাজতে নেওয়া হয়।

মামলা রুজু হওয়ার এক ঘন্টার মধ্যেই তাকে আটক পূর্বক হেফাজতে নেওয়া হয়েছে বলে এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছে শার্শা থানা পুলিশ।

আটককৃত তামিম ইকবাল যশোর জেলার শার্শা থানার গোগা গ্রামের (বাজার সংলগ্ন) হারুন অর রশিদ ও তাসলিমা বেগম দম্পতির ছেলে।

বাদী মোছাঃ কেয়া খাতুন (২৮)-এর

এজাহার ও পুলিশ সূত্রে জানা যায় বিবাদী পূর্বপরিকল্পিতভাবে ২৬ জুন ২০২৬ তারিখ রাত অনুমান ০১ ঘটিকার সময় বাদীনির রুমে না থাকার সুযোগে মিথ্যা কথা বলে বাদীনির মেয়ে (১১) কে দিয়ে তার রুমের দরজা খুলায়। তখন বিবাদী তার কাছে থাকা গামছা দিয়ে বাদীনির মেয়ের মুখ বেধে শার্শা থানাধীন আফিল জুট মিলের ষ্টাফ কোয়াটারের ২৪নং রুমে বিবাদীর শয়ন কক্ষের ভিতর নিয়ে বাদীনির মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করার কু প্রস্তাব দেয়। বাদীনির মেয়ে বিবাদীর প্রস্তাবে রাজি না হওয়ায় বিবাদী তাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে মর্মে লিখিত এজাহার দাখিল করেন।

পরবর্তীতে বাদী ঘটনার বিষয়ে তার মেয়ের মুখে বিস্তারিত শুনে ১৫ জুলাই ২০২৬ তারিখ আইনী সহায়তা পাওয়ার জন্য থানায় এসে লিখিত এজাহার দাখিল করেন। উক্ত এজাহারের প্রেক্ষিতে শার্শা থানায় একটি ধর্ষন মামলা রুজু করা হয়।

মামলা রুজু হওয়ার পর যশোর জেলার পুলিশ সুপার ঘটনার রহস্য উদঘাটন সহ পলাতক আইনের সহিত সংঘাতে জড়িত শিশুকে হেফাজতে গ্রহনের জন্য থানা পুলিশকে নির্দেশনা প্রদান করেনন।

পরে শার্শা থানার সেকেন্ড অফিসার এসআই আশীষ সরকারের নেতৃত্বে এসআই মোস্তাক আহামেদ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি টিম অভিযান পরিচালনা করে ১৫ জুলাই ২০২৬ খ্রিঃ তারিখ ০১.৪৫ ঘটিকার সময় মামলার ঘটনাস্থল আফিল জুট মিলের স্টাফ কোয়ার্টারের ২৪নং রুম হতে আইনের সাথে সংঘাতে জড়িত শিশু তামিম ইকবাল (১৬) কে আটক করে।

বাদীনি মোছাঃ কেয়া খাতুন বেনাপোল পোর্ট থানার কাগমারী গ্রামের ম-নু হোসেনের স্ত্রী।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানান, আইনের সহিত সংঘাতে জড়িত শিশুকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন