ঝিকরগাছায় ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ আটক ২
প্রতিনিধি
কামাল হোসেন:

ঝিকরগাছায় ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ আটক ২
ঝিকরগাছায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি প্রাইভেটকারসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
ডিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের এসআই বাবলা দাসের নেতৃত্বে একটি চৌকস দল ঝিকরগাছা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কৃষ্ণনগর গ্রামের জনৈক মুছা মাহামুদের প্লটের ওপর অভিযান পরিচালনা করে। এ সময় কাশিনাথ বসু (৪৫) ও আজিজুর রহমান (৩৫)-এর হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট (প্রত্যেকের কাছ থেকে ৫০ পিস করে) উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
আটক কাশিনাথ বসু কৃষ্ণনগর গ্রামের মৃত মুরালী মোহন বসুর ছেলে এবং আজিজুর রহমান একই এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে। উভয়েই ঝিকরগাছা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কৃষ্ণনগর এলাকার বাসিন্দা।
ডিবি পুলিশ জানায়, উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আটক দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
