চৌগাছায় ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক
প্রতিনিধি
শহিদুজজামান উজ্জ্বল:

চৌগাছায় ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক
যশোরের চৌগাছায় পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করা হয়েছে।
চৌগাছা থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ৯টার দিকে থানার এএসআই মোফাজ্জেল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স চৌগাছা বিশ্বাসপাড়া (ব্র্যাকপাড়া) এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় চৌগাছা ব্র্যাক অফিসের পাশের গলিতে বাবর আলীর বাড়ির সামনে ইটের সলিং রাস্তার ওপর থেকে আবু বক্কর সিদ্দিক (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২০০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক আবু বক্কর সিদ্দিক চৌগাছা বিশ্বাসপাড়া (ব্র্যাকপাড়া) এলাকার বাসিন্দা মিজানুর রহমান এবং জাহানারা বেগমের ছেলে।
পুলিশ জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
