ঢাকা, বাংলাদেশ || শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
সারাদেশ

যশোরে ডিবির অভিযানে বাসযাত্রী ৩০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার

প্রতিনিধি

কামাল হোসেন:

৩১ জুলাই, ২০২৬
যশোরে ডিবির অভিযানে বাসযাত্রী ৩০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার

যশোরে ডিবির অভিযানে বাসযাত্রী ৩০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার

যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সোহাগ হোসেন (৩৫) নামে এক যাত্রীকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে যশোর কোতোয়ালি থানার হামিদপুর এলাকায় সঞ্জিতের চায়ের দোকানের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার সোহাগ হোসেন যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের পতেঙ্গালী গ্রামের বাসিন্দা মহসীন খাঁ এবং মর্জিনা খাতুনের ছেলে।

ডিবি পুলিশ জানায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে এসআই শিবু মন্ডলের নেতৃত্বে একটি চৌকস দল কোতোয়ালি থানার হামিদপুর এলাকায় সঞ্জিতের চায়ের দোকানের সামনে নড়াইল-যশোর মহাসড়কে চেকপোস্ট বসায়। এ সময় ঢাকা থেকে যশোরগামী নড়াইল এক্সপ্রেস লিমিটেডের একটি বাসে তল্লাশি চালিয়ে সোহাগ হোসেন (৩৫) নামে এক যাত্রীকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৩০০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন