সারাদেশ
শার্শার রুদ্রপুর সীমান্তে ভারতীয় নিষিদ্ধ মাদক সিরাপ আটক
প্রতিনিধি
কামাল হোসেন:
৩১ জুলাই, ২০২৬

শার্শার রুদ্রপুর সীমান্তে ভারতীয় নিষিদ্ধ মাদক সিরাপ আটক
যশোরের শার্শা সীমান্তে ৬০ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক উইনিক্স সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৩১ জুলাই) রাত ২টার দিকে উপজেলার রুদ্রপুর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে এসব সিরাপ আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নেরর অধীনস্থ রুদ্রপুর বিওপির সদস্যরা সীমান্তে পরিচালিত অভিযানে এ মাদক সিরাপ জব্দ করেছে।
ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, দেশের সীমান্ত দিয়ে মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরণের অভিযান ও গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
