ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
সারাদেশ

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

প্রতিনিধি

শহিদুজজামান উজ্জ্বল:

৬ আগস্ট, ২০২৬
বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

যশোরের বেনাপোল সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ হওয়া পণ্যের মধ্যে রয়েছে শাড়ি, কসমেটিকস, চকলেট, কম্বল ও খাদ্যসামগ্রী। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (৬ আগস্ট) যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোর ব্যাটালিয়নের অধীনস্থ বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় ২৯টি শাড়ি, একটি কম্বল, ৮ কেজি ফুসকা, ১৫০টি চকলেট এবং ৩৫৬টি বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী জব্দ করে। উদ্ধার করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৭ হাজার ৫২৮ টাকা।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালানি পণ্য পাচার রোধে বিজিবি বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদক ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে।

শেয়ার করুন