ঢাকা, বাংলাদেশ || শনিবার, ২২ আগস্ট, ২০২৬
সারাদেশ

বেনাপোলে জাঁকজমক আয়োজনে ‘সৃজনশিখা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিনিধি

কামাল হোসেন:

২২ আগস্ট, ২০২৬
বেনাপোলে জাঁকজমক আয়োজনে ‘সৃজনশিখা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বেনাপোলে জাঁকজমক আয়োজনে ‘সৃজনশিখা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বেনাপোলে উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে সামাজিক সংগঠন ‘সৃজনশিখা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার (২২ আগস্ট) বেলা ১১টায় বেনাপোলের পৌর বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা শার্শা উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম।

সংগঠনের সভাপতি নাজমুল হুসাইন জয়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মারুফ হোসেন আবিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা সত্যজিৎ দত্ত। শুভেচ্ছা বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাসুদুর রহমান, সাংবাদিক আনিছুর রহমান, আজিজুল হক ও মিলন হোসেনসহ স্থানীয় গুণীজনেরা।

প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজ্জোহা সেলিম বলেন, ‘সৃজনশিখার মতো সামাজিক সংগঠনের মাধ্যমে আমাদের সমাজব্যবস্থা সামনের দিকে এগিয়ে যাবে। নগর পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণসহ নানা মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনটি যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়। আজ বেনাপোলে কাজ শুরু হলেও ভবিষ্যতে সৃজনশিখা সারা বাংলাদেশে তার আলোর দ্যুতি ছড়িয়ে দেবে বলে আমরা প্রত্যাশা করি।’

আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগঠনের সদস্য ও স্থানীয় শিল্পীরা গান, কবিতা ও বিভিন্ন পরিবেশনায় অংশ নেন। পুরো আয়োজন ঘিরে সংগঠনের সদস্য ও আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিল উৎসবের আমেজ।

শেয়ার করুন