ঢাকা, বাংলাদেশ || শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
সারাদেশ

শার্শার ভূলাট সীমান্তে বিদেশি পিস্তল-ম্যাগাজিন উদ্ধার

প্রতিনিধি

শহিদুজজামান উজ্জ্বল:

২৮ আগস্ট, ২০২৬
শার্শার ভূলাট সীমান্তে বিদেশি পিস্তল-ম্যাগাজিন উদ্ধার

শার্শার ভূলাট সীমান্তে বিদেশি পিস্তল-ম্যাগাজিন উদ্ধার

যশোরের শার্শা সীমান্ত থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) উপজেলার পাঁচভূলাট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের

অধিনায়ক লে. কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্তে চোরাচালান ও মাদক পাচারসহ বিভিন্ন অপরাধ দমনে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় পাঁচভূলাট বিওপির সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

উদ্ধার করা বিদেশি পিস্তলের আনুমানিক মূল্য ১ লাখ টাকা এবং ম্যাগাজিনের মূল্য ৫ হাজার টাকা। জব্দ করা অস্ত্র ও ম্যাগাজিনের মোট মূল্য ১ লাখ ৫ হাজার টাকা। উদ্ধার করা অস্ত্র ও ম্যাগাজিন শার্শা থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

শেয়ার করুন