ঢাকা, বাংলাদেশ || শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
সারাদেশ

শার্শায় পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজা উদ্ধার, দুই আসামি পলাতক

প্রতিনিধি

শহিদুজজামান উজ্জ্বল:

২৮ আগস্ট, ২০২৬
শার্শায় পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজা উদ্ধার, দুই আসামি পলাতক

শার্শায় পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজা উদ্ধার, দুই আসামি পলাতক

যশোরের শার্শায় পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) ভোর ৫টা ৩৫ মিনিটের দিকে শার্শা উপজেলার লক্ষ্মণপুর ইউনিয়নের শিকারপুর গ্রামে অভিযান চালিয়ে এ গাজার চালান জব্দ করা হয়। তবে এ ঘটনায় জড়িত দুই আসামি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। তদন্তের স্বার্থে তাদের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, শার্শা থানার এসআই শেখ আল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শিকারপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় শিকারপুর কমিউনিটি ক্লিনিকের পেছনে সন্দেহজনকভাবে পড়ে থাকা একটি বস্তা দেখতে পেয়ে তা তল্লাশি করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে বস্তার ভেতর থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বহনকারী দুই ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানান, এ ঘটনায় শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে। পলাতক দুই আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন