ভৈরব নদীতে বিজিবির উদ্যোগে মাছের পোনা অবমুক্ত
প্রতিনিধি
শহিদুজ্জামান উজ্জল :

জনস্বার্থে প্রাকৃতিক জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের বংশবৃদ্ধি ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে ভৈরব নদীতে মাছের পোনা অবমুক্ত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জনস্বার্থে প্রাকৃতিক জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের বংশবৃদ্ধি ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে ভৈরব নদীতে মাছের পোনা অবমুক্ত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোর রিজিয়ন সদরের উদ্যোগে ভৈরব নদীতে এই পোনা অবমুক্তকরণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দেশের প্রাকৃতিক জলাশয়গুলোতে মাছের উৎপাদন বৃদ্ধি এবং জীববৈচিত্র্য সংরক্ষণে সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মৎস্য সম্পদ দেশের অর্থনীতি ও জনজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।” এ সময় মৎস্য সম্পদ সংরক্ষণ ও অবৈধভাবে মাছ শিকার প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
তিনি আরও উল্লেখ করেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিজিবি বিভিন্ন সময়ে জনকল্যাণমূলক ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছে এবং সর্বসাধারণের কল্যাণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বিজিবির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে দেশ, জনগণ এবং বিজিবির উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
