শার্শায় পুলিশের অভিযানে যুবলীগ নেতা আসাদুল মেম্বার গ্রেপ্তার
প্রতিনিধি
শহিদুজজামান উজ্জ্বল:

শার্শায় পুলিশের অভিযানে যুবলীগ নেতা আসাদুল মেম্বার গ্রেপ্তার
যশোরের শার্শায় পুলিশের অভিযানে বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের মেম্বার ও যুবলীগ নেতা আসাদুল ইসলাম (৫২) গ্রেপ্তার হয়েছে।
তিনি বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং বাগআঁচড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শার্শা থানাধীন বাগআঁচড়া উত্তরপাড়ায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার আসাদুল ইসলাম যশোর জেলার শার্শা থানার বাগআঁচড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত কাওসার আলী বিশ্বাসের ছেলে।
পুলিশ জানায়, নিয়মিত মামলার তদন্তে প্রাপ্ত আসামি ও নিষিদ্ধ ঘোষিত যুবলীগের বাগআঁচড়া ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক আসাদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি শার্শা থানার মামলা নং-৩১, তারিখ ২৩ অক্টোবর ২০২৪-এর তদন্তে প্রাপ্ত আসামি।
মামলায় তার বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৫৪/৩৮৫/৩৮৬/৫০৬/১১৪/১০৯ ধারায় অভিযোগ রয়েছে। এসআই শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
শার্শা থানার অফিসার ইনচার্জ ওসি শামিমুল হক জানান, গ্রেপ্তারকৃত আসামিকে মঙ্গলবার সকালে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হবে।
তিনি আরও জানান, শার্শা থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
