ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১২ জুলাই, ২০২৬
সারাদেশ

শার্শায় পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার, মাদক কারবারি পলাতক

প্রতিনিধি

শহিদুজজামান উজ্জ্বল:

১২ জুলাই, ২০২৬
শার্শায় পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার, মাদক কারবারি পলাতক

শার্শায় পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার, মাদক কারবারি পলাতক

যশোরের শার্শা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক মাদক কারবারির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশ জানায়, গত ১১ জুলাই ২০২৬ বিকেল ৩টা ২৫ মিনিটে শার্শা থানার গোড়পাড়া পুলিশ ক্যাম্পের এসআই আনিসুর রহমানের নেতৃত্বে একটি চৌকশ দল গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর গ্রামের মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আব্দুল বাতেন (৪৮) এর বসতবাড়ির উঠান থেকে তার ফেলে যাওয়া একটি বাজারের ব্যাগ তল্লাশি করে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত আব্দুল বাতেন পালিয়ে যান।

পলাতক আব্দুল বাতেন শার্শা উপজেলার দুর্গাপুর (মধ্যপাড়া) গ্রামের বাসিন্দা মৃত সাদেক মিয়ার ছেলে।

উদ্ধার হওয়া গাঁজা জব্দ করে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানান, পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন