শার্শায় ৯০ ইয়াবাসহ টিটন এবং শামীম নামে দুই যুবক গ্রেপ্তার
প্রতিনিধি
কামাল হোসেন :

যশোরের শার্শায় ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ টিটন হোসেন (২৪) এবং শামীম হোসেন (২৫) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
যশোরের শার্শায় ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ টিটন হোসেন (২৪) এবং শামীম হোসেন (২৫) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে উপজেলার বসতপুর গ্রামের মনিরের ড্রাগন বাগানের সামনে বসতপুর বাজার থেকে গোগা বাজারগামী পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বেনাপোল পোর্ট থানার খড়িডাঙ্গা (মোড়লপাড়া) গ্রামের তোফাজ্জেল মোড়লের ছেলে টিটন হোসেন (২৪) এবং শার্শার বসতপুর (কাচারীপাড়া) গ্রামের কবিরুল ইসলামের ছেলে শামীম হোসেন (২৫)।
পুলিশ জানায়, বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক খান শরীফুল ইসলামের নেতৃত্বে এসআই চঞ্চল কুমার বিশ্বাসসহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বসতপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় দুই যুবককে আটক করে তল্লাশি চালালে টিটন হোসেনের হেফাজত থেকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে এর আগেও মাদকসংক্রান্ত মামলার তথ্য রয়েছে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানান, এ ঘটনায় শার্শা থানায় নিয়মিত মাদক মামলা করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে গ্রেপ্তার দুজনকে যশোরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
